সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

পোশাক বদলের নগ্ন ভিডিও প্রকাশ করলেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক :

পাকিস্তানি অভিনেতা ও স্টেজ আর্টিস্টের ওপর সহ-অভিনেতাদের পোশাক বদলের সময় নগ্ন ভিডিও বানিয়ে প্রকাশ করে দেওয়ার অভিযোগ উঠল। লাহোরের থিয়েটারে পোশাক বদলের সময় ঘটেছে এই ঘটনা।পাকিস্তানের ফেডেরাল ইনভেস্টেগেশন এজেন্সি’র সাইবারক্রাইম উইংয়ে ওই অভিনেত্রীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পাকিস্তানের ওই অভিনেত্রী খুশবু ও তাঁর সহকারী কাশিফ চ্যান পোশাক বদলানোর ঘরে গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছিল। এবং অন্যান্য অভিনেত্রীদের পোশাক বদলের সময়ের নগ্ন ভিডিয়ো শ্যুট করেছিল ব্ল্যাকমেল করে টাকা আদায়ের জন্য। জানা গেছে অভিযুক্ত অভিনেত্রী খুশবু থিয়েটারেরই এক কর্মীকে পাকিস্তানের অর্থ অনুসারে ১ লাখ টাকা দিয়ে রেখেছিল গোপন ক্যামেরা লাগানোর জন্য। নাটকে কাজ করা অন্য চার অভিনেত্রীর নগ্ন ভিডিও যাতে তোলা হয়। পরে সেই ভিডিও দেখিয়ে ওই অভিনেত্রীদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করে খুশবু। সাথে সেই আপত্তিজনক ভিডিওগুলো ইন্টারনেটেও ছড়িয়ে দেওয়া হয়। পাকিস্তানের ফেডেরাল ইনভেস্টেগেশন এক কর্মকর্তা জানিয়েছেন ওই ভিডিওগুলো ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়লে নাটকের প্রযোজক তদন্তকারী সংস্থার সাহায্য নেয়। প্রযোজক মালিক তারিক মাহমুদ জানিয়েছেন, ‘খুশবুর ওই অভিনেত্রীদের ওপর চাপা ক্ষোভ ছিল, ওদের সাথে ঝগড়ার পর নাটক থেকে বিতারিত হওয়ার কারণে। ’