সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় আবারও জয়ী কার্লসেন

অনলাইন ডেস্ক :

দুবাইতে অনুষ্ঠিত বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় আবার জয়ী হলেন গতবারের চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। খেলার ফল তাঁর পক্ষে ৭.৫-৩.৫। তিনটি গেম বাকি থাকতেই প্রতিপক্ষ ইয়ান নেপমনিয়াতচি’কে হেলার হারিয়ে পঞ্চমবার বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করলেন কার্লসেন। বেস্ট অফ ১৪ গেমের লড়াইয়ে ১১ নম্বর গেমেই খেলার নিস্পত্তি ঘটান নরওয়ের এই দাবাড়ু। ইয়ানের কোনও প্রতিরোধেই কাজ হয়নি। নিজের ২৩ নম্বর চালেই মারাত্মক ভুল করে বসেন রাশিয়ার প্রতিযোগী ইয়ান নেপমনিয়াতচি। প্রতিপক্ষের করা ভুলের সুযোগ নিয়ে ৪৯টি চালেই ম্যাচের ভাগ্য গড়ে দেন কার্লসেন। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই ম্যাচে দীর্ঘতম গেমটি জেতেন কার্লসেন। গেম ৬-এ সাদা ঘুঁটি নিয়ে জেতেন তিনি। গেমটি চলেছিল ৭ ঘণ্টা ৪৫ ধরে। মোট ১৩৬টি মুভ হয়েছিল এই গেমে। ১৯২১ সালে শেষবার ফাইনালে এতবড় জয়ের সাক্ষী থেকেছিল সমর্থকরা। কিউবার জোসে রাউল ক্যাপাব্লাঙ্কার কাছে সেবার ফাইনালে বড় ব্যবধানে হেরেছিলেন জার্মানির এমানুয়েল ল্যাস্কার। খেলার ফল ছিল ক্যাপাব্লাঙ্কার পক্ষে ৯-৫।