সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

দুঃসংবাদ পেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

অনলাইন ডেস্ক :

সীমিত ওভারের সিরিজ খেলতে পাকিস্তান সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে পাকিস্তানে পা রেখেই বড় ধাক্কা খেল ক্যারিবীয়রা। শনিবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, করোনা পরীক্ষায় তিন ক্রিকেটার এবং একজন টিম স্টাফ পজিটিভ হয়েছেন। করোনায় আক্রান্ত ক্রিকেটাররা হলেন- বাঁহাতি পেসার শেলডন কটরেল, অলরাউন্ডার রোস্টন চেস, ব্যাটসম্যান কাইল মেয়ার্স। বাকি একজন দলের স্টাফ। চারজনই করোনা টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেছেন এবং তাদের মধ্যে করোনার কোনো উপসর্গ প্রকাশ পায়নি। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে। ১০ দিন পর পিসিআর টেস্টে নেগেটিভ ফল আসলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা। কট্রেল, চেজ ও মায়ার্স তিনজনই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন। সিরিজটি শুরু হবে সোমবার থেকে। চেজ আবার আছেন ওয়ানডে সিরিজেও। তিন ম্যাচের যে সিরিজটি ১৮ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে।