সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

এবারের অ্যাশেজে ইংল্যান্ডের কোনো ম্যাচ জয়ের সম্ভাবনা নেই: পন্টিং

অনলাইন ডেস্ক :

অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে মুখোমুখি হবে দুই দল। এ টেস্ট জিততে না পারলে এবারের অ্যাশেজে ইংল্যান্ডের কোনো ম্যাচ জয়ের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং। সর্বশেষ ২০০৬-০৭ মৌসুমে অ্যাশেজে ইংল্যান্ডকে ৫-০ তে হোয়াইটওয়াশ করেছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে সে কথা মনে করিয়ে দিয়েছেন তখনকার অজি অধিনায়ক পন্টিং। তিনি বলেন, ‘অ্যাডিলেড টেস্টেও ইংল্যান্ড জয় তুলে নিতে না পারলে সিরিজে তাদের ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। কন্ডিশন অস্ট্রেলিয়ার জন্য আরো ভালো হচ্ছে। ব্রিসবেনের কন্ডিশন কিছুটা ইংল্যান্ডের মতোই ছিল। তারা যদি অ্যাডিলেডে না জিততে পারে তাহলে ২০০৬-০৭ এর ফলাফল ফিরে আসতে পারে।’ ব্রিসবেন টেস্টে ইনজুরিতে পড়েছেন দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলেউড। তাই তো অ্যাডিলেড টেস্টে হ্যাজলেউডের পরিবর্তে ঝাই রিচার্ডসনকে চান পন্টিং। তিনি বলেন, ‘স্টার্কের বদলে রিচার্ডসন এই ম্যাচটি (ব্রিসবেন টেস্ট) খেলার দ্বারপ্রান্তে ছিল। সে দারুণ ফর্মে আছে। নেসারের বলেও সুইং আছে, পেস আছে। সেও দারুণ বোলিং প্যাকেজ। যদিও আমি রিচার্ডসনকে এগিয়ে রাখব।’