সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

ঘরের মাঠে কষ্টার্জিত জয় পেল বায়ার্ন

অনলাইন ডেস্ক :

জামার্ন বুন্দেসলিগায় শনিবার রাতে ঘরের মাঠে খেলতে নামে বায়ার্ন মিউনিখ, প্রতিপক্ষ মেইনজ। রবার্ট লেভানদোস্কি, টমাস মুলার, লরিও সানেদের নিয়ে গড়া আক্রমণভাগ নিয়ে কষ্টার্জিত জয় পেয়েছে বায়ার্ন। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বায়ার্ন মিউনিখই। ম্যাচের ৬৫ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে বাভারিয়ান শিবির। আক্রমণ কিংবা বল দখলের লড়াই সবকিছুতে এগিয়ে থাকলেও শুরুতে গোলের দেখা পেয়ে যায় মেইনজ। ম্যাচের ২২তম মিনিটে করিম ওনিশিউ গোল করে সফরকারী দলকে এগিয়ে দেন। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বায়ার্ন। ফলও আসে হাতেনাতে। ম্যাচের ৫৩তম মিনিটে তোলিসোর পাস থেকে বায়ার্নকে সমতায় ফেরান কিংসলে কোম্যান। ৭৪তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকরা। এবার মেইনজের জাল খুঁজে নেন জামাল মুসিয়ালা। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার শীর্ষস্থান মজবুত করেছে বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড। ২১ পয়েন্ট নিয়ে আটে আছে মেইনজ।