সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ওবায়দুল কাদের শঙ্কামুক্ত: বিএসএমএমইউ উপাচার্য

ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ।

বুধবার ১০ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শরফুদ্দীন বলেন, ওবায়দুল কাদের এখন শঙ্কামুক্ত। গতকালের তুলনায় তিনি অনেক ভালো আছেন।

তিনি বলেন, ওবায়দুল কাদেরের ব্লাড প্রেসার এবং অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে, তাকে আরও দুই-তিন দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হতে পারে।

শরফুদ্দীন জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এই মুহূর্তে ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য বিদেশে যওয়ার কোন প্রয়োজন নেই বলেও জানান ডাক্তার শরফুদ্দীন।

–ইউএনবি