সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘কাগজের বিয়ে’ প্রসঙ্গে মাহির সঙ্গে কথা হয়নি ইমনের

অনলাইন ডেস্ক :

সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং নায়ক ইমনের ফোন রেকর্ড ফাঁস হলে দুজনই অস্বস্তিতে পড়েন। এরপর দুজনের মধ্যে আর কথা হয়নি। যদিও মাহি ওমরা পালন করতে সৌদি আরব যাওয়ার আগে ইমনের সঙ্গে ‘মাফিয়া’ ওয়েব ফিল্মের শুটিং করেছেন। এদিকে এই জুটিকে নতুন ওয়েব ফিল্ম ‘কাগজের বিয়ে’তে দেখা যাবে বলে জানা গেছে। নির্মাতা চয়নিকা চৌধুরী ইতোমধ্যেই দুজনরে সঙ্গে কথা বলে শুটিং শিডিউল ঠিক করেছেন। এ প্রসঙ্গে ইমন বলেন, ‘আগামী ১৭ ডিসেম্বর ‘কাগজের বিয়ে’ ওয়েব ফিল্মের শুটিং হবে। মাহি ঢাকা আসছে কিনা আমি জানি না। তার সঙ্গে আমার কথা হয়নি। পরিচালক জানিয়েছেন- এতটুকুই।’ ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকে ইমনের সঙ্গে মাহির কথা হয়নি বলে জানান ইমন। দ্বিতীয় বারের মতো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন তারা।