সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ট্রাব বিজয়ের সুবর্ণজয়ন্তী সম্মাননায় ভূষিত হবেন ম. হামিদ

নিজস্ব প্রতিবেদক:

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব-এর উদ্যোগে আগামী ২৯ ডিসেম্বর ঢাকার মিরপুরের প্রিয়াঙ্কা শুটিং জোনে বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা নাট্যজন ম. হামিদ ট্রাব বিজয়ের সুবর্ণজয়ন্তী সম্মাননায় ভূষিত হবেন। মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিদায় লগ্নটিকে উৎসবমুখর করার প্রয়াসে দিনব্যাপী আলোচনা, বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা কবে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থাকবেন অধ্যক্ষ বেগম রওশন আরা মান্নান, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ট্রাবের সভাপতি সালাম মাহমুদ। উল্লেখ্য, দেশের টেলিভিশন চ্যানেল ও জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক পত্রিকার বিনোদন সাংবাদিকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) গত ২৭ বছর ধরে ট্রাব অ্যাওয়ার্ড প্রদান, প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সাংবাদিকদের প্রশিক্ষণ, বিভিন্ন জাতীয় দিবস পালনসহ নানা কর্মসূচি পালন করে আসছে।