সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

প্রতিদিন অমিতাভকে স্ত্রীর কাছে মিথ্যা বলতে হয়

অনলাইন ডেস্ক :

বলিউডের কিংবদন্তী দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন এক এবং অনন্য। বছর যত গড়িয়েছে তাদের সম্পর্ক হয়েছে আরও মজবুত। দুজনের খুনসুটিও ভক্তদের মজা দেয়। আবারও তেমনই এই ঘটনার সাক্ষী হলো সবাই। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, কন বানেগা ক্রোড়পাতি (কেবিসি) অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ। শুক্রবারের পর্বে মঞ্চে উপস্থিত ছিলেন নীনা গুপ্তা এবং গজরাজ রাও। সেখানে কথা প্রসঙ্গেই নীনা ভারতীয় এই কিংবদন্তীকে প্রশ্ন করেন, কোনও কিছু থেকে বাঁচার জন্য অমিতাভ কী জয়াকে কখনও মিথ্যে কথা বলেছেন? এমন প্রশ্নে অমিতাভ কিচ্ছুক্ষণ চুপ করে গজরাজকে বলেন, আগে আপনি বলুন! আমতা আমতা সুরেই গজরাজ এড়িয়ে যান, যদিও অমিতাভ বুঝতে পারেন তার স্ত্রী সেটে উপস্থিত আছেন বলেই এই উত্তর দেওয়া একেবারে সম্ভব নয়। পরে অমিতাভ বলেন, স্ত্রী জয়াকে প্রতিদিন মিথ্যা কথা বলতে হয় তার। শুনেই হেসে খুন গজরাজ এবং অন্যরা।