সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মুখোমুখি হতে যাচ্ছে ইতালি-আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক :

ইউরো জয়ী ইতালি ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা মুখোমুখি হবে কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। এবার বাস্তবরূপ পেতে যাচ্ছে সে ম্যাচ। আগামী বছর পহেলা জুন মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। তবে এই খেলা কোথায় হবে সেটি এখনো নিশ্চিত নয়। উয়েফা ইঙ্গিত দিয়েছে যে লন্ডনেই এই খেলা হতে পারে। কোপা আমেরিকায় আর্জেন্টিনা এবং ইউরোয় ইতালির জয়ের পরই দীর্ঘদিন ধরে সমর্থকরা দুই ফুটবলপাগল মহাদেশের দুই চ্যাম্পিয়ন দেশের মধ্যে একটি ম্যাচের আয়োজন নিয়ে দাবি তুলছিলেন। সমর্থকদের দাবি মেনে ম্যাচ হবে শোনা গেলেও কোথায়, কবে হবে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। লাতিন আমেরিকার লিওনেল মেসিদের ফ্লেভার ফুটবলের সঙ্গে কিয়েলিনি-বনুচ্চিদের ইতালির জমাট রক্ষণের মোকাবিলা যে নিঃসন্দেহে প্রচুর সমর্থক আগ্রহ ভরে দেখবেন, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। দুই চ্যাম্পিয়ন দলের এই ম্যাচকে ‘ফাইনালিসিমা’ নামকরণ করা হয়েছে। উয়েফা এক টুইটের মাধ্যমে তথ্যটি জানিয়েছে।