সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

প্রশ্নবিদ্ধ নির্বাচকদের বরখাস্ত করলো ওয়েস্ট ইন্ডিজ

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপে ঠিক ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতো দেখা যায়নি ওয়েস্ট ইন্ডিজকে। বাজে পারফরম্যান্সের সঙ্গে দল নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। ১৫ সদস্যের মূল দলে জেসন হোল্ডারকেই রাখা হয়নি। এত বিতর্কের পর এবার প্রধান নির্বাচক রজার হার্পারকে বরখাস্ত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সাবেক ক্যারিবীয় ক্রিকেটার হার্পার ২০১৯ সালে দুই বছরের চুক্তিতে প্রধান নির্বাচক হয়েছিলেন। আগামী ৩১ ডিসেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। ক্যারিবীয় ক্রিকেট বোর্ড চুক্তির মেয়াদ আর বাড়াতে রাজি নয়। আগেই তাকে বিদায় জানিয়ে দিয়েছে। হার্পারের মতো চুক্তি নবায়ন হচ্ছে না নির্বাচক সহযোগী মাইলস বাসকম্বেরও। তাকেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হার্পারের অধীনে দলের পারফরম্যান্সও সন্তোষজনক ছিল না। ১৬ টেস্টে জয় ছিল ৫টি, ২১ ওয়ানডেতে ১১টি ও ৩৯ টি-টোয়েন্টির মাঝে ১৪টিতে জয় ছিল ওয়েস্ট ইন্ডিজের। আগামী জানুয়ারিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রধান নির্বাচকের খোঁজে মাঠে নামবে। ততদিন দল নির্বাচনের গুরু দায়িত্ব পালন করবেন হেড কোচ ফিল সিমন্স। তাকে সহযোগিতা করবেন বিভিন্ন ফরম্যাটের অধিনায়কেরা। টেস্টের অধিনায়ক হিসেবে রয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েট, সীমিত ওভারে কিয়েরন পোলার্ড।