সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঘুরে দাঁড়াতে পারেননি সিদ্দিকুর রহমান

অনলাইন ডেস্ক :

সামিট ওপেন গলফে দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়াতে পারেননি সিদ্দিকুর রহমান। দেশের এই তারকা গলফার যৌথভাবে তৃতীয় স্থানে থেকে দ্বিতীয় রাউন্ড শেষ করেছেন। কুর্মিটোলা গলফ কোর্সে সোমবার দ্বিতীয় রাউন্ডে চারটি করে বার্ডি ও বোগি করেন সিদ্দিকুর। এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার পারের চেয়ে দুই শট কম খেলে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন। তার মতো পারের চেয়ে দুই শট কম খেলেছেন জাকিরুজ্জামান জাকির। পারের চেয়ে ছয় শট কম খেলে প্রথম রাউন্ডে শীর্ষে থাকা মোহাম্মদ সাইয়ুম দ্বিতীয় রাউন্ডে ছন্দ হারিয়েছেন। একটি বার্ডির বিপরীতে চারটি বোগি করেছেন তিনি। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে তিন শট কম খেলে দ্বিতীয় স্থানে নেমে গেছেন সাইয়ুম। আগের রাউন্ডে সিদ্দিকুরের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ রাসেল এককভাবে শীর্ষে উঠে এসেছেন। এ রাউন্ডে ছয়টি বার্ডি, দুটি বোগি ও একটি ডাবল বোগি করেন তিনি। সব মিলিয়ে পারের চেয়ে চার শট কম খেলে শীর্ষে থেকে তৃতীয় রাউন্ডে উঠেছেন রাসেল।