সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

ফরাসি কাপে শুভসূচনা করল পিএসজি

অনলাইন ডেস্ক :

আক্রমণভাগের অন্য দুই তারকার অনুপস্থিতিতে আলো ছড়ালেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকা করলেন জোড়া গোল, আদায় করে নিলেন পেনাল্টি। তার নৈপুণ্যে ফরাসি কাপের শেষ বত্রিশে জায়গা করে নিল পিএসজি। তৃতীয় রাউন্ডে রোববার রাতে ফরাসি ফুটবলের পঞ্চম স্তরের দল ফিগনিসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। অন্য গোলটি করেন মাউরো ইকার্দি। চোটের কারণে আগে থেকে মাঠের বাইরে নেইমার। লিওনেল মেসিকে এই ম্যাচে বিশ্রাম দেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো। চতুর্থ মিনিটে এগিয়ে যেতে পারত প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন পিএসজি। ডি-বক্সের বাইরে থেকে ইকার্দির শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক। দ্বাদশ মিনিটে সের্হিও রামোসের ক্রসে ইকার্দি জালে বল পাঠালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। ষোড়শ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপে। প্রতিপক্ষের ডি-বক্সে এই ফরোয়ার্ড নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ২২তম মিনিটে ডি-বক্সে এমবাপের পাসে ফাঁকায় বল পেয়ে পোস্টে মেরে সুযোগ হাতছাড়া করেন ইকার্দি। ৩১তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এবারও এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে, স্কোরলাইন হয়ে যায় ৩-০। স্বাগতিক গোলরক্ষকের দৃঢ়তায় বাকি সময়ে ব্যবধান আর বাড়েনি।