সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বাতিল হয়ে গেল দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্ট

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

আগামী বছরের ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি টুর্নামেন্ট এমজানসি সুপার লিগ। করোনার প্রাদুর্ভাবে তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। নতুন ভ্যারিয়েন্টের কারণে দক্ষিণ আফ্রিকান অঞ্চলে সফর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে অনেক দেশ। ফলে এই অবস্থায় টুর্নামেন্টটি আয়োজন করলে সেটি আকর্ষণ হারাবে। পাশাপাশি অন্যান্য চ্যালেঞ্জের বিষয়টিও আয়োজকদের ভাবিয়েছে। এখন এই টুর্নামেন্ট বাতিল হওয়ায় ফেব্রুয়ারিতে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে প্রোটিয়া বোর্ড। এমজানসি সুপার লিগ টানা ২০১৮ ও ২০১৯ সালে আয়োজন করা গেলেও করোনায় প্রথমবার বাতিল হয় ২০২০ সালে। এই মুহূর্তে করোনার চতুর্থ ঢেউ চলছে দক্ষিণ আফ্রিকায়। তার সঙ্গে গতমাসে যোগ হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। সপ্তাহের শুরুতেই সংক্রমণ ছাড়ায় ২৬ হাজার। তবে এই সংখ্যা এখন কমতে শুরু করেছে।