সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শাকিব সর্বোচ্চ হেল্প করেছে, ঝন্টুর মন্তব্যে হতবাক প্রযোজক

অনলাইন ডেস্ক :

গলুই ছবির ডাবিং ফাঁসিয়ে প্রযোজককে বিপাকে ফেলে যুক্তরাষ্ট্রে গিয়েছেন শাকিব এমন মন্তব্য করে তাকে নিয়ে অকথ্য ভাষায় আক্রমণ করেছেন বর্ষিয়ান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তার মন্তব্য কত বড় সাহস, ডাবিং ছাড়া না বলে চলে যাওয়া। ও কেন বেড়াতে যাবে কাজ ফেলে। থাপ্পড়ে ওর দাঁত ফেলে দেওয়া উচিত! দেশের শীর্ষ নায়ককে নিয়ে এমন অকথ্য ভাষায় আক্রমণ করাকে সমর্থন করছেন না শোবিজের অনেকেই। সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বুধবার বিষয়টি নিয়ে শাকিব খান অভিনীত ‘গলুই’ ছবির প্রযোজক খোরশেদ আলম খসরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান শাকিব খানের জন্য গলুই ছবির প্রযোজক হিসেবে কোনো বিপাকে তিনি পড়েননি। বরং শাকিব খান এই ছবিতে তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমেরিকায় যাওয়ার আগে থেকে শুরু করে যাওয়ার পরও নিয়মিত যোগাযোগ হচ্ছে তার সঙ্গে।
খসরু বলেন, ঝন্টু সাহেস সিনিয়র পরিচালক। তিনি শাকিব খানকে নিয়ে কেনো এমন কথা বলবেন সেটা আমি জানি না। আমি তো আমার ছবির বিষয়ে তার কাছে কোনো অভিযোগও করিনি। শাকিব আমার গলুই ছবির বেলায় তার ক্যারিয়ারের সর্বোচ্চ হেল্প করেছে। তিনি টানা ৩৫দিনি আমার শুটিংয়ের জন্য শিডিউল দিয়েছে। এবং আমেরিকায় যাওয়ার শুরু থেকে এবং যাওয়ার পরও আমার সঙ্গে নিয়মিত যোগাযোযোগ হচ্ছে।