সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

করোনা পজিটিভ হওয়ায় দেশে ফিরতে পারেননি এই সাঁতারু

অনলাইন ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতে ফিনা বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসর হয়ে গেলো। বাংলাদেশ থেকে চার সাঁতারু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে দুঃসংবাদ শুনতে হয়েছে। সোনিয়া খাতুন করোনা পজিটিভ হয়েছেন। বর্তমানে এই সাঁতারু মধ্যপ্রাচ্যের দেশটিতে কোয়ারেন্টিনে আছেন। বিশ্ব সাঁতারে অংশগ্রহণ শেষে বাংলাদেশের তিন সাঁতারু জুয়েল আহমেদ, আসিফ রেজা ও সোনিয়া আক্তার এরইমধ্যে ঢাকায় ফিরেছেন। করোনা পজিটিভ থাকায় সোনিয়া খাতুন দলের সঙ্গে ফিরতে পারেননি। বর্তমানে আবুধাবিতে কোয়ারেন্টিনে আছেন তিনি। শুধু বাংলাদেশের এই সাঁতারু নন, সেখানে সিঙ্গাপুরসহ অন্য দেশের আরও কয়েকজন সাঁতারু করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টিন করছেন। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফবলেছেন, ‘বাংলাদেশের সোনিয়া খাতুন করোনা পজিটিভ হয়ে আবুধাবিতে কোয়ারেন্টিনে আছেন। বাকিরা চলে এসেছেন। তবে করোনা পজিটিভ হলেও সোনিয়া ভালো আছেন।’