সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঐশীর গানে হাজির সানি লিওনি

অনলাইন ডেস্ক :

আগেই ঘোষণা এসেছিল, বলিউড তারকা সানি লিওনিকে পাওয়া যাবে বাংলাদেশি গানে। এবার তারই একঝলক সামনে এলো। বুধবার টিএম রেকর্ডস প্রকাশিত করলো তাপসের কথা, সুর ও সংগীতে সংগীতশিল্পী ফাতিমা তুয জাহারা ঐশীর কণ্ঠে নতুন গান ‘দুষ্টু পোলাপাইন’র অংশবিশেষ। তাতেই মাতোয়ারা গানের দর্শক-শ্রোতা। কারণ এতে হাজির হয়েছেন সানি লিওনি। গানটি প্রসঙ্গে ঐশী বলেন, ‘আমাকে প্রতিটি গানেই নতুন রূপে জন্ম দিচ্ছেন কৌশিক হোসেন তাপস। বরাবরের মতো বলতে চাই, তাদের কাছে আমি ঋণী। এটা দারুণ বিষয় যে, আমার গানে পারফর্ম করেছেন সানি লিওনি!’ ঐশীর বিশ্বাস, পুরো গানটি প্রকাশ পেলে তা শ্রোতাদের মাঝে অন্যরকম আলোড়ন তৈরি করবে। জানা যায়, ‘দুষ্টু পোলাপাইন’ গানটির দৃশ্যধারণ হয়েছে ভারতের মুম্বাইয়ে। বিপুল বাজেটের এর ভিডিওটি নির্মাণ করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার ও নির্মাতা আদিল শেখ। অন্যদিকে, চলতি সপ্তাহেই আরফিন রুমির গাওয়া ‘তুই আর আমি’ নামের মিউজিক ভিডিও অবমুক্ত করেছিল টিএম রেকর্ডস। যেখানে পাওয়া গেছে নায়ক নিরব হোসাইন ও টলিউডের নায়িকা মিমি চক্রবর্তীকে।