সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আমির-ফাতিমাকে নিয়ে নতুন গুঞ্জন

অনলাইন ডেস্ক :

বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান। বিয়ে করেছিলেন কিরণ রাওকে। তাদের দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন গত জুলাই মাসে। ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির-কিরণ। বিয়ের ছয় বছর পর জন্ম হয় এই জুটির একমাত্র সন্তান আজাদ রাও খানের। কিরণের আগে রিনা দত্তের সঙ্গে সংসার করেছেন আমির। প্রথম স্ত্রীর সঙ্গে তার দুই সন্তান ইরা খান ও জুনেইদ খান। কিরণের সঙ্গে বিচ্ছেদের পর ঘোষণা দিলেন আমির বন্ধুত্ব অটুট থাকবে তাদের মধ্যে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিন ধরেই আমিরের তিন নম্বর বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। তাদের ডিভোর্সের ঘোষণার পরপরই ফেসবুকে গুঞ্জন উঠেছিল আমির-ফাতিমার সম্পর্ক নিয়ে। নেটিজেনদের দাবি, ফাতিমার প্রেমে পড়েই নাকি কিরণের সঙ্গে নিজের সংসার ভেঙেছেন আমির খান। তবে দঙ্গল কন্যা ফাতিমা স্পষ্ট করেছেন, আমির খান তার মেন্টর মাত্র। তাদের মধ্যে কোনো রকমের প্রেমের সম্পর্ক নেই। এ নিয়ে মুখ বন্ধ রেখেছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত আমির। তবে অভিনেতার ঘনিষ্ঠ মহল থেকে জানা যায়, আমির-ফাতিমার বিয়ের এই গুঞ্জন সম্পূর্ণ ভুয়া একটা খবর। বিয়ে হচ্ছে না তাদের। আমির-কারিনা অভিনীত ‘লাল সিং চড্ডা’র নতুন পোস্টার ও মুক্তির তারিখ সামনে আসার পর থেকেই আমির খানের বিয়ের খবর ভুয়া বলে প্রকাশ পেয়েছে। গোটা বিষয়ে বিরক্ত আমির, তবে এ নিয়ে কোনো রকম মন্তব্য করতে চান না তিনি।