সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজী লাইফ সাপোর্টে

ঢাকাই সিনেমার অভিনেতা আমির সিরাজী শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে রাজধানীর রামপুরায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি লেখেন, ‘শিল্পী সমিতির সম্মানিত সদস্য ও সবার প্রিয় অভিনেতা আমির সিরাজী ভাই কিছুক্ষণ আগে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ সহায় হোন।’

এর আগে আমির সিরাজী ২০২০ সালের ২৭ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তখন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

অবস্থার উন্নতি না হলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছিল। সেখানে তার করোনা টেস্ট করালে রিপোর্ট নেগেটিভ আসে এবং বেশকিছু রক্তের টেস্টও ভালো আসে। পরবর্তীতে চলতি বছরের ২ জানুয়ারি সুস্থ হয়ে বাসা ফিরেছিলেন তিনি।

—ইউএনবি