সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘মধুবন’ নিয়ে বিপাকে সানি লিওন

অনলাইন ডেস্ক :

বলিউড তারকা সানি লিওন ‘মধুবন’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওতে রাধা হয়ে নেচেছিলেন। গানের সেই নাচ অশ্লীল মনে হয়েছে পুরোহিতের কাছে, ফলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে এই মিউজিক ভিডিও নিষিদ্ধের দাবি তুলেছেন তিনি। শুধু নিষিদ্ধের দাবিই তুলেই ক্ষান্ত হননি। ওই পুরোহিত এমনও হুমকি দিয়েছেন, সানি লিওন প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাঁকে ভারতে থাকতে দেওয়া হবে না। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, রাধা-কৃষ্ণের প্রেমকাহিনি নিয়ে এই গানে সানি লিওনের নাচ সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলেছেন অনেক নেটিজেন। সেই অভিযোগে এবার মথুরার পুরোহিত নবল গিরি মহারাজ মিউজিক ভিডিও নিষিদ্ধের দাবি তুলেছেন। ‘মধুবন মে রাধা নাচে’ শিরোনামের ওই গানটি করেছেন প্রখ্যাত সংগীতশিল্পী মোহাম্মদ রফি। জানা গেছে, ১৯৬০ সালে ‘কোহিনুর’ চলচ্চিত্রে গানটি গেয়েছিলেন তিনি। সম্প্রতি সারেগামা মিউজিক এই গানটির নতুন মিউজিক ভিডিও ‘মধুবন’ শিরোনামে প্রকাশ করে।