Skip to content

Upcoming
France
0-0
Senegal
Source: ESPN

সেন্সর পেল সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘শান’

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) সেন্সর বোর্ডে প্রদর্শনের পর সিনেমাটিকে ছাড়পত্র দেয়া হয়েছে। আগামী ৭ জানুয়ারি ‘শান’ মুক্তিতে আর কোনো বাধা নেই।

‘শান’ পরিচালনা করেছেন নির্মাতা এম রাহিম। সেন্সরের খবর জানিয়ে পরিচালক বলেন, ‘সেন্সর ছাড়পত্র পাওয়ার দারুণ লাগছে। সেন্সরে জমা দেযার পুর ক’দিন কেমন যেন একটা চাপা উৎকণ্ঠার মধ্যে ছিলাম। একটা সেনসিটিভ কাহিনী, বোর্ড কীভাবে দেখে সেটা নিয়ে ভাবছিলাম। বোর্ড বিনা কর্তনে সেন্সর দিয়েছে। তাই সেন্সর বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে ‘শান’-এর কাহিনি সাজিয়েছেন আজাদ খান। তিনি বলেন, ’শানের মতো পুলিশ অ্যাকশন ছবি এর আগে বাংলাদেশে হয়নি। যে ভাবনা নিয়ে শান নির্মাণ করতে চেয়েছিলাম সেই ভাবনাকেও হার মানিয়েছে। ছবিটির সেন্সর ছাড়পত্র পাওয়ায় আনন্দ লাগছে। আশা করছি নির্ধারিত তারিখেই সিনেমা হলে মুক্তি দিতে পারবো ছবিটি।’

চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

সিনেমাটির মূখ্য চরিত্রে আছেন সিয়াম আহমেদ। তার সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরি। এছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।

—ইউএনবি