সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

টেনিস তারকা আন্দ্রে রুবলেভ করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক :

আবুধাবিতে চলতি মাসে অনুষ্ঠিত প্রদর্শনী ম্যাচ অংশ নেয়া পঞ্চম খেলোয়াড় হিসেবে করোনা পজিটিভ হলেন রাশিয়ান তারকা আন্দ্রে রুবলেভ। এর আগে রাফায়েল নাদাল ও তার কোচ কার্লোস ময়া, কানাডিয়ান তারকা ডেনিস শাপোভালোভ, অলিম্পিক টেনিস বিজয়ী বেলিন্ডা বেনসিচ ও তিউনিশিয়ান জোনস জুবায়ের সংযুক্ত আরব আমিরাতের প্রদর্শণীটুর্নামেন্টে অংশ নেবার পর করোনা পজিটিভ হয়েছিলেন। বিশ্বের পাঁচ নম্বর তারকা রুবলেভ টুইটারে লিখেছেন, ‘আমি বর্তমানে বার্সেলোনায় আছি এবং দূর্ভাগ্যবশত: আমি করোনা পজিটিভ হয়েছি। এই মুহূর্তে আমি আইসোলেশনে আছি ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য প্রোটোকল মেনে চলছি।’ একই সাথে রুবলেভ জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনকে সামনে রেখে সকলের জন্য যদি নিরাপদ হয় তবেই তিনি মেলবোর্ন সফরে যাবেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমার দুই ডোজ ভ্যাক্সিন নেয়া আছে এবং এটিপি কাপ ও অস্ট্রেলিয়ান ওপেনের জন্য প্রস্তুতি নিতেই বার্সেলোনায় এসেছিলাম। এখন আমাকে আগে সুস্থ হয়ে উঠতে হবে। সবকিছু ঠিক থাকলে মেলবোর্নে খেলতে যাব।’ আগামী ১ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হওয়া এটিপি কাপে রাশিয়াকে প্রতিনিধিত্ব করার কথা রয়েছে ২৪ বছর বয়সী রুবলেভের। ১৭ জানুয়ারি থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন।