সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ইন্টারের রেজাল্ট শুনে তিনমাস পাগল ছিলেন চঞ্চল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:

‘ইন্টারমিডিয়েট পরীক্ষার ফলাফল শোনার পর তিন মাস পাগল আছিলাম’ মন্তব্য করে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি লিখেছেন, আজ যারা জিপিএ ফাইভ পায়নি, আমার ধারণা পড়ালেখার পাশাপাশি তারা অন্য কিছু করতো। যেমন খেলাধুলা, গান বাজনা, ছবি আঁকা, নানান কিছু। আর এগুলো করেও অনেক খ্যাতি অর্জন করা যায়, প্রতিষ্ঠিত হওয়া যায়। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দিনে নিজের ফেসবুকে এসব কথা লিখেছেন চঞ্চল। অভিনেতা বলেন, সোনার জিপিএ পাওয়া সোনামণিদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও আশীর্বাদ। তবে তোমরা শুধু ভালো রেজাল্ট করে থেমে যেও না। দেশটাকে ভালোবাইসো, দেশের জন্য কিছু কইরো। তিনি লেখেন, যারা বইয়ের পোঁকা ছিলা, শুধু পড়ালেখা করছো, তারাই তো সোনার জিপিএ পাইছো। মনে রাইখো, এর আগে ভালো ভালো রেজাল্ট কইরা হাজার হাজার সোনামণিরা বিদেশ গেছেগা, আর দেশে ফেরে নাই। ঐসব সোনামণি দিয়া দেশের তেমন কোনো মঙ্গল হয় না। খারাপ রেজাল্ট কইরা যারা হতাশ হয়ে গেছো, তাদের জন্য আমি আছি। উইল হেল্প ইউ গাইস। আমি তোমাদের দলে ছিলাম। এখন কিন্তু ভালোই করতেছি। সাহস হারাইও না বঞ্চিত খোকা-খুকুরা। দেশকে ভালোবেসে, পরিবারকে ভালোবেসে যা করবা, তাই ঠিক। তিনি বলেন, মনে রাখবা, ভালো ছাত্র হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া জরুরি। আমি পাগল সবাইরেই সাহস দেইৃ। তবে যারা মোবাইলের নেশায় বা অনলাইনে গেম খেলে, ফেসবুক চালিয়ে সময় নষ্ট করে রেজাল্ট খারাপ করেছে, তাদেরকেও সাবধান করেন চঞ্চল চৌধুরী। অভিনেতা বলেন, ‘কেউ যদি মোবাইল ফোনের নেশায় বা অনলাইনে শুধু গেইম খেলে,ফেবু করে সময় নষ্ট করে রেজাল্ট খারাপ করে থাকে, তার ভবিষ্যত কিন্তু সুবিধার না। যেমন আমি আমার ইন্টারের রেজাল্ট শোনার পর তিন মাস পাগল আছিলাম। সমস্যা নাই আবার ঠিক হয়ে গেছি।