সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সবচেয়ে বড় ক্যানভাসের সিনেমায় আনুশকা

অনলাইন ডেস্ক :

অনেকদিন বড় পর্দা থেকে দূরে রয়েছেন আনুশকা শর্মা। কবে আবার অভিনয়ে ফিরবেন তা নিয়ে ভক্তদের মধ্যে চলছে জল্পনা- কল্পনা। আর এই মধ্যে শোনা গেলো নতুন একবারে তিনটি সিনেমা নিয়ে আসছেন অভিনেত্রী। তার মধ্যে একটি ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা যা এখন পর্যন্ত ওটিটির সবচেয়ে বড় ক্যানভাসের সিনেমা হতে চলেছে। গেলো বছর মা হয়েছে আনুশকা শর্মা। এরপর দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। তবে নতুন বছরে ভক্তদের সুখবর দিচ্ছেন এই বলিউড অভিনেত্রী। ওটিটি প্ল্যাটফর্মে আনুশকার যে সিনেমা তৈরি হচ্ছে ভারতের ডিজিটাল স্পেসে এমন বিগ বাজেট সিনেমা এখন পর্যন্ত হয়নি। যদিও সিনেমা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে খুব দ্রুত প্রজেক্ট ঘোষণা করার কথা রয়েছে। বরাবরই ভিন্নধর্মী কাজ করার জন্য প্রশংসিত হয়ে আসছেন আনুশকা। অন্তঃসত্ত্বা থাকাকালীন যে সব পোশাক পরেছিলেন, সেগুলি অনলাইনে বিক্রির করেছেন তিনি। এর থেকে যে অর্থ উঠেছে তা দান করেছেন স্নেহা ফাউন্ডেশনে।