সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

এবার চিত্রনায়িকা ববির নায়ক সুদীপ

অনলাইন ডেস্ক :

২০২০ সালে বিশ্বখ্যাত এইচবিও চ্যানেলের ‘ইনভিজিবল স্টোরিজ’ নামে একটি সিরিজে অভিনয় করে চমকে দেন বাংলাদেশের তরুণ অভিনেতা সুদীপ বিশ্বাস। সেই সুদীপ এবার চিত্রনায়িকা ববির নায়ক হয়ে হাজির হচ্ছেন বড় পর্দায়। গত বৃহস্পতিবার রাতে তিনি চুক্তিবদ্ধ হন রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’তে। গোলাম রাব্বানীর সংলাপ ও চিত্রনাট্যে নির্মিতব্য চলচ্চিত্রটিতে আগেই যুক্ত ছিলেন ববি। আর বছরের শেষদিনে পাওয়া গেল তার নায়কের খোঁজ। রাশিদ পলাশ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এ চরিত্রটির জন্য যে অভিনেতা খুঁজছিলাম, তা সুদীপের মধ্যে পেয়েছি। এ জন্যই তাকে নেয়া। আশা করছি, চরিত্রটি তিনি ফুটিয়ে তুলতে পারবেন। ঢাকার এই সময়ের একজন তরুণের চরিত্রে দেখা যাবে তাকে।’ নির্মাতা জানান, ১৫ জানুয়ারি থেকে শুটিংয়ে যাচ্ছেন তিনি। টানা শুটিংয়ে শেষ হবে এটি। এরপর তার হাতে থাকা অন্য চলচ্চিত্র ‘প্রীতিলতা’র শেষ অংশের কাজ শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে।