সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মুক্তির অপেক্ষায় ‘রাধে শ্যাম’

অনলাইন ডেস্ক :

করোনা মহামারির প্রভাব কাটিয়ে পৃথিবী হয়ে উঠছিল স্বাভাবিক। ঠিক তখনই ধরা দিল করোনার নতুন ধরন ওমিক্রন। যার প্রভাব পড়েছে সিনেমা পাড়ায়ও। ভারতে কিছুদিন আগে শনাক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ফলে কিছু প্রদেশের সিনেমা হল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। স্থগিত হয়েছে ‘আরাআরআর’ ও ‘জার্সি’ সিনেমার মুক্তি। গুজব ছড়িয়েছিল স্থগিত হতে পারে প্রভাস-পূজা জুটির ‘রাধে শ্যাম’ সিনেমাও। কিন্তু এরইমধ্যে ভক্তদের জন্য সুখবর দিলেন ‘রাধে শ্যাম’ সিনেমার টিম। সুপারস্টার প্রভাস অভিনীত এই সিনেমার মুক্তির তারিখ পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানান তারা। সিনেমার মুক্তি নিয়ে অনেকটাই দুশ্চিন্তায় ছিলেন ভক্তরা। কিন্তু ছবির কর্তৃপক্ষ মুক্তি স্থগিত হওয়ার গুজব অস্বীকার করেছেন। তাই নির্মাতারা ‘রাধে শ্যাম’ মুক্তির তারিখসহ একটি নতুন পোস্টার প্রকাশ করেছেন, যা ভক্তদের আশ্বস্ত করেছে ‘রাধে শ্যাম’ সঠিক সময়েই মুক্তি পাবে। প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত ‘রাধে শ্যাম’ ১৪ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন রাধা কৃষ্ণ কুমার। একটি মহাকাব্যিক প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। সিনেমায় একজন গণকের চরিত্রে অভিনয় করবেন প্রভাস। সঙ্গে আছেন পূজা হেগড়ে।