সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নতুন বছরে ঢালিউডে নতুন জুটি

গত বছরটা বেশ কেটেছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। আর নতুন বছরও শুরু হলো সুখবর দিয়ে। সম্প্রতি ‘পর্দার আড়ালে’ শিরোনামের ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। এবার জুটি বেঁধেছেন ইয়াশ রোহানের সঙ্গে।

ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন পারভেজ আমিন, এর গল্পও লিখেছেন নির্মাতা নিজেই। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তন্ময় মুক্তাদির।

বছরের শুরুতেইে এই কাজ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘আলহামদুলিল্লাহ্, বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। টিমের সবাই মিলে দর্শকদের একটি ভালো কাজ উপহার দিতে চাই।’

পরিচালক আমিন বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। আশা করি সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আরটিভিকেও ধন্যবাদ জানাই।’

চিত্রনায়ক ইয়াশ রোহান বলেন, ‘গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। আপাতত চমক হিসেবে রাখছি। দর্শক এখন ভালো মানের গল্প দেখতে চান, এখানে সেই স্বাদ পাবেন। এটুকু বলতে পারি, দর্শক হতাশ হবেন না।’

উল্লেখ্য, চলতি মাস থেকেই ঢাকার বিভিন্ন স্থানে ‘পর্দার আড়ালে’ -এর শুটিং শুরু হবে।

—ইউএনবি