সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মা হচ্ছেন মাহি!

নিজস্ব প্রতিবেদক:

চিত্রনায়িকা মাহিয়া মাহি-রাকিবের প্রেম পরিণয় পেয়েছে। রোববার মাহি তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, অসুস্থ মাহির পাশে নামাজ পড়ছেন রাকিব। অন্য একটি ছবিতে শয্যাশায়ী মাহিকে ফুল দিচ্ছেন। অসুস্থতার কারণ জানা না গেলে গুঞ্জন চাউর হয়েছে, মা হতে যাচ্ছেন মাহি। এদিকে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এই গুঞ্জন উসকে দিয়েছেন মাহি নিজেই। এ অভিনেত্রী লিখেন, ‘এখনো আমি সেই স্পর্শটা অনুভব করতে পারছি। আমি দেখতে পাচ্ছি তুমি ঘুমিয়ে আছো।’ এর আগে ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন মাহি। ক্যাপশনে লিখেন, ‘এবং এখানে আমার নতুন বছরের ছবি, আলহামদুলিল্লাহ, রাকিব সরকার।’ এরপর থেকেই গুঞ্জন আরো জোরালো হয়েছে মা হতে চলেছেন মাহি। নতুন বছরে নতুন অতিথি আসতে চলেছে মাহি-রাকিবের সংসারে। তবে মাহিয়া মাহি জানিয়েছেন, এ তথ্য সঠিক নয়। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে যাত্রা শুরু করেন মাহি। এরপর বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দেন এই নায়িকা। সম্প্রতি এফডিসিতে ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে অংশ নেন মাহি।