সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

প্রভার ‘সেই রাতেও ছিল পূর্ণিমা’

অনলাইন ডেস্ক :

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শনিবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘সেই রাতেও ছিল পূর্ণিমা’। জহির করিমের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আসাদুজ্জামান আসাদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, আরশ খান, অনিক হাসান, অলংকার চৌধুরী, পলক রহমান প্রমুখ।
নাটকের গল্প এমনÑরেশাদ অফিসের কাজে ঢাকার বাইরে যায়। সে একটা গেস্ট হাউসে ওঠে। এক দিন রাত জেগে কাজ করছিল, হঠাৎ সে কান্নার শব্দ শোনে, নূপুরের শব্দ শোনে। গভীর রাতে সিঁদুর পরা এক সনাতন ধর্মাবলম্বী নারী তার মুখোমুখি হয় প্রদীপ হাতে। বউটার নাম কঙ্কাবতী। সে রেশাদকে গান শোনায়। পূর্ণিমার রাতে ছাদে যেতে নিমন্ত্রণ জানায়। বাকি গল্প জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়। কঙ্কাবতী চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা।