সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক:

চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সম্প্রতি সংগঠনটির দ্বিবার্ষিক কমিটির মেয়াদ শেষ হয়েছে। এরইমধ্যে নির্বাচন ঘিরে জমে উঠেছে এফডিসি। বাড়ছে শিল্পীদের আনাগোনা। প্যানেল নিয়ে নানা আলোচনায় মুখরিত সিনেমার এই আঙ্গিনা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি। শিল্পী সমিতির বর্তমান কমিটির সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর এ বিষয়ে বলেন, ‘এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। ৭ জানুয়ারি এ বিষয়ে জানানো হবে।’ গত বছর সমিতির মেয়াদ শেষ হয়েছে। সমিতির গঠনতন্ত্র ৮ অনুচ্ছেদের (চ) অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিন অর্থাৎ তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সে অনুযায়ী এর তফসিল ঘোষণা করা হবে। এখন পর্যন্ত এবার দুটি প্যানেল ঘিরে নির্বাচন হবে বলে শোনা যাচ্ছে। যার একটিতে চমক দিয়ে সভাপতি পদে লড়বেন কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে দেখা যাবে অভিনেত্রী নিপুণকে। আরেকটি প্যানেলের নেতৃত্ব দেবেন বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান।