সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মেয়ের মা-বাবা হলেন তিশা-ফারুকী

অনলাইন ডেস্ক :

ঘরে নতুন অতিথি আসার খবরটি কিছুদিন আগেই দিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। বুধবার অভিনেত্রীর কোলজুড়ে এলো এক কন্যাসন্তান।
বুধবার রাত ৯টা ১৫ মিনিটে সুখবরটি তিশা নিজেই ফেসবুকে ভক্তদের জানান। তিনি লেখেন, ‘সৃষ্টিকর্তার বাগান থেকে আজ রাত ৮টা ২৭ মিনিটে সে বাবা-মায়ের ঘরে ভ্রমণ করেছে। আলহামদুলিল্লাহ। মা-মেয়ে দু’জনই সুস্থ আছেন।’
তিশা আরও জানান, কন্যার নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী। পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। যদিও সেখানে মেয়ের চেহারা ইমোজি দিয়ে ঢেকে রেখেছেন। আর তিশার হাস্যোজ্জ্বল মুখ ও চোখে মাতৃত্বের আনন্দ ফুটে উঠেছে।
অন্যদিকে মেয়ের বাবা মোস্তফা সরয়ার ফারুকী সন্তানকে কোলে নিয়ে একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। তবে সেখানেও মেয়ে চেহারা দেখা যাচ্ছে না।
ছবির সঙ্গে ফারুকী লেখেন, ‘শুরুতে ভেবেছিলাম সন্তান জন্মের পর স্বাভাবিক আবেগ কাজ করবে। কিন্তু আমরা আসলে জানি না, মেয়েকে কোলে নিয়ে দেখার পর কী ঘটে গেল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। কৃতজ্ঞতা ও আনন্দের পানি। সবাই মা ও মেয়ের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা ভালোবেসে ২০১০ সালে বিয়ে করেন।