সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে সোহেল রানাকে

অনলাইন ডেস্ক :

করোনায় আক্রান্ত বরেণ্য চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বৃহস্পতিবার রাতে হাসপাতালের আইসিইউ থেকে তাকে কেবিনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে মাশরুর পারভেজ। মাশরুর বলেন, আব্বুর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বৃহস্পতিবার রাতে আব্বুকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। গত ২৫ ডিসেম্বর রাতে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর অবস্থার অবনতি হলে ২৯ ডিসেম্বর সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয় বরেণ্য এই অভিনেতাকে। চাষী নজরুল ইসলাম পরিচালিত বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজনা দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ। ১৯৭৩ সালে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং সোহেল রানা নাম নেন তিনি। একই ছবির মাধ্যমে তার পরিচালক হিসেবেও যাত্রা শুরু হয়। সোহেল রানা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান এই মুক্তিযোদ্ধা।