সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নতুন লুকে মেহজাবীন

অনলাইন ডেস্ক :

ব্যতিক্রম সব চরিত্রে অভিনয় করে বরাবরই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার লুক বরাবরই প্রশংসা কুড়ায়। আবারও ভিন্ন এক লুকে দেখা গেছে মেহজাবীনকে। পরনে সাদা শাড়িতে নীল স্ট্রাইপ। সঙ্গে সাদা ব্লাইজ। মলিন মুখে, পা গুটিয়ে বসে আছেন তিনি। দৃষ্টি অপলক। ছবিতে কারাগারে বসে থাকতে দেখা গেছে এ অভিনেত্রীকে। ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি সিরিজে অভিনয় করছেন মেহজাবীন। তারই লুক প্রকাশ হয়েছে। তবে কাজটি নিয়ে খুব বেশি তথ্য দেয়নি চরকি। প্রতিষ্ঠানটি থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, কখন মেহ্জাবীনকে দেখা যাবে তা জানতে চোখ রাখুন চরকির পর্দায়। কিছুদিন আগে আফরান নিশোর নতুন একটি লুক প্রকাশ হয়েছিল। শিহাব শাহীনের ‘সিন্ডিকেট’ সিরিজের লুক ছিল সেটি। প্রকাশের পর তাতে বেশ সাড়া দিয়েছেন নেটিজেনরা। নিশোর প্রশংসাও করেছেন অনেকে। এদিকে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে প্রেমের গুঞ্জনে কিছুদিন পর পর আলোচনায় আসেন মেহজাবীন। গত বছরের শেষেও খবরের শিরোনাম হয়েছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা দুজনেই। সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন মেহজাবীন চৌধুরী। ২০০৯ সাল থেকে নিয়মিত কাজ অভিনয় করছেন। মেহজাবীন অভিনীত প্রথম নাটক ‘তুমি থাকো সিন্ধুপারে’। এটি নির্মাণ করেছিলেন ইফতেখার আহমেদ ফাহমি।