সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

অভিনেত্রী নওশীন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেত্রী নওশীন নেহরিন মৌ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ অভিনেত্রী তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। গত সোমবার রাতে নওশীন তার ফেসবুকে লিখেনÑ‘কোভিড পজিটিভ।’ তবে নওশীনের বর আদনান ফারুক হিল্লোলসহ পরিবারের অন্য সদস্যরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে নওশীনের ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। গত বছরের ৫ জানুয়ারি নওশীন ফাইজার-বায়োএনটের টিকার প্রথম ডোজ নেন। এরপর দ্বিতীয় ডোজও গ্রহণ করেন এই অভিনেত্রী। দুই ডোজ টিকা গ্রহণের পরও এ ভাইরাসে আক্রান্ত হলেন নওশীন। নওশীন ব্যক্তিগত জীবনে অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে সংসার বেঁধেছেন। ছোট পর্দার এই তারকা দম্পতি অভিনয়ে এখন অনিয়মিত। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝে মধ্যে ছুটিতে দেশে আসলেও করোনা সংকট শুরুর আগে থেকেই তারা যুক্তরাষ্ট্রে রয়েছেন।