সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বিয়ে করছেন মৌনি রায়

অনলাইন ডেস্ক :

‘নাগিন’খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়। টিভি সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেত্রী নাম লিখিয়েছেন বলিউডের খাতাতেও। বলিউডে চলছে বিয়ের ধুম। শোনা যাচ্ছে এবার সেই তালিকায় নাম লেখাবেন লাস্যময়ী এই বাঙালি অভিনেত্রী।দুবাইয়ে বসবাসরত দীর্ঘদিনের প্রেমিক সুরজ নাম্বিয়ারের সাথে গাঁটছড়া বাধছেন তিনি। ২৭ জানুয়ারি গোয়ার একটি সমুদ্রে সৈকতে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। ভারতীয় গণমাধ্যম বলছে, পাঁচ তারকা রিসোর্ট ডব্লিউ গোয়াকে বিয়ের ভেন্যু হিসেবে বুকড করেছেন তারা। রিসোর্টটি সমুদ্রমুখী। সমুদ্রের পাড়েই বিয়ে করবেন তারা। পরিচিতদের বিয়ের আমন্ত্রণ পাঠানো শুরু হয়েছে। বিয়েতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে করণ জোহর, একতা কাপুর, মনীশ মালহোত্রা এবং আশকা গোরাদিয়ার নাম রয়েছে বলে জানা গেছে। সবাইকে বিয়েতে আসার জন্য তৈরি থাকতে বলা হচ্ছে। সেইসঙ্গে অতিথিদের মেনে চলতে হবে কোভিড-১৯ প্রোটোকল। নিয়ে আসতে হবে টিকার সনদ। বিয়ে হবে কিন্তু নাচ হবে না, তা কি কখনো হয়! মৌনি রায়ের ঘনিষ্ঠ বন্ধু কোরিওগ্রাফার প্রতীক উতেকর এবংরাহুল শেঠি ২৮ জানুয়ারি অনুষ্ঠিত একটি ডান্স ব্যাশের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ২০১৯ সাল থেকে সুরজের সাথে প্রেমের সম্পর্কে রয়েছেন রায়। অবশেষে নিজেদের সম্পর্ককে জুটি থেকে দম্পতিতে রূপ দিচ্ছেন তারা।