সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বরিশালে অস্ত্রসহ ৪ যুবক গ্রেপ্তার

ব‌রিশা‌লের সরকা‌রি সৈয়দ হা‌তেম আলী ক‌লে‌জের আলমগীর ছাত্রাবাস থে‌কে দেশীয় অস্ত্রসহ চার ব‌হিরাগত যুবক‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। শুক্রবার রাতে তা‌দের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকরা হলেন রাফসান তালুকদার, আজাদ সরদার, ফুয়াদ আলম ও মুমতা‌হিন রহমান‌।

শ‌নিবার দুপু‌রে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের মি‌ডিয়া সেল থে‌কে জানা‌নো হয়, গোপন সংবা‌দের ভি‌ত্তিতে কোতোয়ালি ম‌ডেল থানা পু‌লি‌শের এক‌টি টিম সৈয়দ হা‌তেম আলী ক‌লে‌জের আলমগীর ছাত্রাবা‌সে অভিযান প‌রিচালনা ক‌রে। এসময় ব‌্যাড‌মিন্টন ব‌্যা‌গে লু‌কি‌য়ে রাখা দু‌টি দেশীয় ধারা‌লো অস্ত্রসহ ব‌হিরাগত চারজন‌কে গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি ম‌ডেল থানায় মামলা দা‌য়ের এবং আদাল‌তের মাধ্যমে জেল হাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে বলে পু‌লি‌শ জানিয়েছে।

—ইউএনবি