সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মহেশখালীতে ৬ জলদস্যু আটক, অস্ত্র ও গোলাবারুদ জব্দ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের কক্সবাজার মহেশখালী চ্যানেলে অভিযান চালিয়ে ৬ জলদস্যুকে আটক করেছে র‍্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দের দাবি করেছে র‌্যাব।

আটকরা হলেন মহেশখালী উপজেলার নেজাম উদ্দিন, মো. সাকিল, মো. সাজ্জাদ, মো. সুজন, মো. মানিক ও ওমর ফারুক।

শুক্রবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

তিনি জানান, বেশ কয়েকদিন ধরে সমুদ্রে জলস্যুদের তাণ্ডব চলছে এমন খবরে র‍্যাব তৎপর হয়ে কক্সবাজারের মহেশখালী চ্যানেলে অভিযান চালায়। অভিযানে র‍্যাব-১৫ অস্ত্র ও গোলাবারুদসহ চয় জলদস্যুকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় তৈরি বন্দুক ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

—ইউএনবি