সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

আসছে ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’

অনলাইন ডেস্ক :

বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তার আপনজনেরা আট বছর কারাবন্দী ছিলেন, এবার সেসব গল্প উঠে আসছে ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’-এ। ঢাকার অষ্টাদশ শতাব্দীর সেই ইতিহাস লিখেছেন নাট্যকার-অভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদ। ‘জিন্দাবাহার’ প্রযোজনা ও নির্দেশনায় রয়েছেন ফজলে আজিম জুয়েল। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আজ রোববার থেকে প্রচার শুরু হচ্ছে তারকাবহুল ৫২ পর্বের এই ধারাবাহিক নাটকটি। এ নাটক প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘ঢাকার দুঃখ-দুর্দশা নিয়ে গবেষণা হলেও সেভাবে কোনো ফিকশন নির্মিত হয়নি। একসময় জিনজিরা প্রাসাদও ঝলমলে ছিল। পরবর্তীকালে পরিত্যক্ত হয়ে যায়। রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত হলে ঢাকাও একসময় পরিত্যক্ত হয়ে পড়ে। তখন ঢাকার অবস্থা কেমন ছিল? এসবেরই প্রতিচ্ছবি আছে ‘জিন্দাবাহার’ নাটকে।’ তিনি আরও বলেন, ‘জিন্দা মানে জীবিত আর বাহার হলো বসন্ত। আসলে ঢাকা একটা জীবিত বসন্তের জায়গা। এই ধারণা থেকেই ধারাবাহিকটির নাম দেওয়া হয়েছে ‘জিন্দাবাহার’।’ দীর্ঘ এই ধারাবাহিকের মধ্য দিয়ে ২০০ বা ৩০০ বছরের আগের ঢাকাকে জানতে পারবে দর্শকরা। এই নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, লুৎফর রহমান জর্জ, আজাদ আবুল কালাম, আহমেদ রুবেল, অনন্ত হীরা, শতাব্দী ওয়াদুদ, শাহ আলম দুলাল, সমু চৌধুরী, শামীম ভিস্তি, শ্যামল জাকারিয়া, রোজী সিদ্দিকী, মুনিরা বেগম মেমী, নাজনীন চুমকি, শর্মীমালাসহ অনেকে। প্রতি রোববার, সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে ‘জিন্দাবাহার’ নাটকটি।
আসছে ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’
এফএনএস বিনোদন: বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তার আপনজনেরা আট বছর কারাবন্দী ছিলেন, এবার সেসব গল্প উঠে আসছে ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’-এ। ঢাকার অষ্টাদশ শতাব্দীর সেই ইতিহাস লিখেছেন নাট্যকার-অভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদ। ‘জিন্দাবাহার’ প্রযোজনা ও নির্দেশনায় রয়েছেন ফজলে আজিম জুয়েল। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আজ রোববার থেকে প্রচার শুরু হচ্ছে তারকাবহুল ৫২ পর্বের এই ধারাবাহিক নাটকটি। এ নাটক প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘ঢাকার দুঃখ-দুর্দশা নিয়ে গবেষণা হলেও সেভাবে কোনো ফিকশন নির্মিত হয়নি। একসময় জিনজিরা প্রাসাদও ঝলমলে ছিল। পরবর্তীকালে পরিত্যক্ত হয়ে যায়। রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত হলে ঢাকাও একসময় পরিত্যক্ত হয়ে পড়ে। তখন ঢাকার অবস্থা কেমন ছিল? এসবেরই প্রতিচ্ছবি আছে ‘জিন্দাবাহার’ নাটকে।’ তিনি আরও বলেন, ‘জিন্দা মানে জীবিত আর বাহার হলো বসন্ত। আসলে ঢাকা একটা জীবিত বসন্তের জায়গা। এই ধারণা থেকেই ধারাবাহিকটির নাম দেওয়া হয়েছে ‘জিন্দাবাহার’।’ দীর্ঘ এই ধারাবাহিকের মধ্য দিয়ে ২০০ বা ৩০০ বছরের আগের ঢাকাকে জানতে পারবে দর্শকরা। এই নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, লুৎফর রহমান জর্জ, আজাদ আবুল কালাম, আহমেদ রুবেল, অনন্ত হীরা, শতাব্দী ওয়াদুদ, শাহ আলম দুলাল, সমু চৌধুরী, শামীম ভিস্তি, শ্যামল জাকারিয়া, রোজী সিদ্দিকী, মুনিরা বেগম মেমী, নাজনীন চুমকি, শর্মীমালাসহ অনেকে। প্রতি রোববার, সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে ‘জিন্দাবাহার’ নাটকটি।