সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বিচারকের আসনে শাফিন-ইমন

অনলাইন ডেস্ক :

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শাফিন আহমেদ। তিনি এবার বিচারকের আসনে। তরুণদের জন্য সংগীত বিষয়ক রিয়েলিটি শো ড্যানিশ প্রেজেন্টস ‘ইয়াং স্টার’ এর বিচারক হলেন তিনি। আরটিভিতে প্রচারিত এই আয়োজন এবার ব্যান্ডের গান এবং সিনেমার গান দিয়ে সাজানো হয়েছে দুটি পর্ব। এই পর্বে বিচারক হিসেবে তাকে দেখা যাবে। সঙ্গে আরো থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমন। প্রতিটি পর্বেই অতিথি বিচারকের সঙ্গে থাকবেন এই আয়োজনের প্রধান তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী। এ সম্পর্কে শাফিন আহমেদ বলেন, ‘তরুণদের নিয়ে এমন একটি আয়োজন করার জন্য আরটিভিকে ধন্যবাদ। আশাকরি এই আয়োজনের মাধ্যমে ভালো কিছু শিল্পী উঠে আসবে।’ শওকত আলী ইমন বলেন, ‘শুধু সিনেমার গান দিয়ে বিশেষ পর্বে অতিথি হতে পেরে ভীষণ ভালো লেগেছে। অনুষ্ঠানের পরিকল্পনা বেশ দারুণ। প্রতিযোগিরাও অসাধারণ গায়! আমার বিশ্বাস ভবিষ্যতে তারা অনেক ভালো করবে।’ আজ মঙ্গলবার রাত ৮টায় আরটিভিতে ব্যান্ডের গানের পর্ব প্রচার হবে। সিনেমার গানের পর্ব আগামী বুধবার ১৯ জানুয়ারি একই সময়ে একই চ্যানেলে প্রচার হবে। সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো আরটিভি ছাড়াও আরটিভি প্লাস ও আরটিভি রিয়েলিটি শো-এর ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাবে বলে জানান আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব। রিয়েলিটি শো উপস্থাপনা করছেন জনপ্রিয় মডেল, অভিনেতা ও উপস্থাপক ইমতু রাতিশ ও নৃত্যশিল্পী, উপস্থাপিকা রুহানী সালসাবিল লাবণ্য।