সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘নন্টে ফন্টে’খ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ আর নেই

অনলাইন ডেস্ক :

মারা গেছেন ওপার বাংলার প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ (৯৭)। মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানায়, বাংলা চিত্রকাহিনি বা কমিকসের প্রাণপুরুষ বলা হতো নারায়ণ দেবনাথকে। ২৪ ডিসেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তার ফুসফুস ও কিডনির সমস্যা বেড়েই চলছিল। রক্তে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ জানুয়ারি তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা আর হলো না, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। ১৯২৫ সালে হাওড়ার শিবপুরে জন্মগ্রহণ করেন নারায়ণ দেবনাথের। অল্প বয়স থেকেই শিল্পের প্রতি তার ঝোঁক ছিল দেখার মতো। বিগত শতাব্দীর পাঁচের দশক থেকেই তার আঁকার সঙ্গে পরিচয় হয় বাঙালি পাঠকের। শৈল চক্রবর্তী, প্রতুল বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীদের সঙ্গে পাঠকের আপনজন হয়ে ওঠেন তিনি। তার অমর সৃষ্টির মধ্যে রয়েছে ‘বাটুল দি গ্রেট’, ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে ফন্টে’, ‘বাহাদুর বেড়াল’ ইত্যাদি। ভারতের বঙ্গবিভূষণ পুরস্কারে ও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তিনি।