সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বাসন্তী সুন্দরী প্রতিযোগিতা!

অনলাইন ডেস্ক :

বিশ্বরঙ ২৬ বছরের পথ চলায় অনেক নতুন মডেল উপহার দিয়েছে। তাদের আয়োজনে ‘২০-২০ কালারস্’ এবং ‘শারদ সাজে বিশ্ব রঙ এর দিদি’ প্লাটফর্ম থেকে বিজয়ী হয়ে বিভিন্ন মাধ্যমে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় বসন্তকে সামনে রেখে দেশীয় ফ্যাশনঘর বিশ্বরঙ আয়োজন করেছে ‘বাসন্তী সুন্দরী-২০২২’ প্রতিযোগিতা। দেশের যেকোন প্রান্ত থেকে যেকোন বয়সের নারীরা অংশগ্রহণ করতে পারবেন। সদ্য তোলা ফোর আর চার কপি (ক্লোজ, মিড লং, ফুল লেন্থ) ছবিসহ নিকটবর্তী বিশ্বরঙ শোরুম থেকে ফরম সংগ্রহ করা যাবে। আপনি কি ‘বিশ্বরঙ বাসন্তী সুন্দরী’ হতে চান স্লোগান নিয়ে চলা আয়োজনে অংশ নিতে ফরম জমা দিতে হবে ৩১ জানুয়ারির মধ্যে। প্রতিষ্ঠানটির কর্ণধার বিপ্লব সাহা জানান, ‘দেশে নতুন মডেল নিয়ে আসার প্লাটফর্ম হিসেবে অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছি আমরা। সেই ধারাবাহিকতারই একটি আয়োজন এই সুন্দরী প্রতিযোগিতা। আশা করছি অনেক মেধাবীরা উঠে আসবেন এখান থেকে।’ তিনি আরও জানান, এ প্রতিযোগিতায় বিচারক থাকবেন বাংলাদেশের প্রখ্যাত মিডিয়া ব্যাক্তিত্বরা। বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানটির ফেসবুক অফিসিয়াল পাতায়।