সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পর্নোকান্ডে পুনমকে গ্রেপ্তার না করার নির্দেশ

অনলাইন ডেস্ক :

ভারতীয় মডেল-অভিনেত্রী পুনম পান্ডে। খোলামেলা ভিডিও ও ছবি পোস্ট করে প্রায়ই আলোচনায় আসেন। তবে পর্নোকান্ডে পুনমকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ভারতের সুপ্রীম কোর্ট এই রায় দিয়েছেন। এই অভিনেত্রীকে নোটিশ পাঠানো যাবে কিন্তু তার ওপর কোনো জবরদস্তিমূলক আচরণ করা যাবে না। জাস্টিস বিনীত সরন এবং বিভি নাগারত্নের বেঞ্চ পুনম পান্ডের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে পর্নোকান্ডে পুনমের নাম জড়ালে তিনি বম্বে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। তবে গত ২৫ নভেম্বর সেই আবেদন খারিজ করেন আদালত। পরে সুপ্রীম কোর্টের দ্বারস্থ হন এই অভিনেত্রী। পুনম পা-ের আইনজীবী সন্দীপ বাজাজ দাবি করেছেন, অক্টোবরে পুনমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এরপর থেকে এই অভিনেত্রী তদন্তে সব রকম সাহায্য করেছেন। তাকে গ্রেপ্তারের কোনো যুক্তি নেই।