সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘ওলট পালট’ নাটকে মোশাররফ-তিশা

অনলাইন ডেস্ক :

পরপর ৩ বার চাকরি হারানোর পর সাহেদকে বাসার দায়িত্ব দিয়ে নিজেই চাকরিতে যোগ দেয় মিরা। এখানে সাহেদ হলেন মোশাররফ করিম আর মিরা হলেন তানজিন তিশা। দু’জনকে নিয়ে ‘ওলট পালট’ নামের ভিন্ন গল্পের একটি নাটক নির্মাণ করলেন এস আর মজুমদার। নামের সঙ্গে মিল রয়েছে গল্পেও- যেখানে দেখা যাবে ঘর সামলাচ্ছেন স্বামী মোশাররফ করিম আর অফিস নিয়ে ব্যস্ত তানজিন তিশা! নির্মাতা বলেন, ‘গল্পটির মধ্যে প্রেম, বিরহ, চ্যালেঞ্জ এবং একটি সংসার রয়েছে। আমি মনে করি এই গল্পটি প্রতিটি সংসারের ভেতরেই আছে। আমরা শুধু পুরনো গল্পটিকে একটু নতুন আদলে তুলে ধরেছি। চেষ্টা করেছি কিছু পজিটিভ বার্তা দেওয়ার।’ সিএমভি প্রযোজিত ‘ওলট পালট’ ২১ জানুয়ারি উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।