সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বাসা থেকে ডিরেকশন দিলেন অমিতাভ রেজা

অনলাইন ডেস্ক :

সবকিছু প্রস্তুত, শুটিং শুরু করবেন; এরমধ্যে রিপোর্ট এলো- করোনা পজিটিভ। কিন্তু দমলেন না পরিচালক। এমনকি গোপনও করলেন না তথ্য। বাসায় দরজায় খিল টেনে বিছানা থেকেই দিলেন ডিরেকশন। আর শুটিং চললো সেটে। এমনই ঘটনার নজির করলেন পরিচালক অমিতাভ রেজা। নতুন একটি বিজ্ঞাপনের কাজ শুরু করার আগে বিপত্তিটি ঘটে। অমিতাভ রেজার ভাষ্য, ‘আমি কোভিড পজিটিভ। হেয়ার স্পেশালিস্ট এসেছে বিদেশ থেকে। দুর্দান্ত একটা শুটের জন্য আমাদের পুরো টিম তৈরি। এর মাঝে এই বিপদ। অসুখবিসুখ কখনও কিছু করতে পারে নাই আমাকে। তাই নিজ ঘরে থেকে পুরো শুটিং শেষ হলো। কাজটা কিন্তু অসম্ভব যদি না আমার প্রযোজক ও সহকর্মীরা সহযোগিতা করতেন।’ একটি বিজ্ঞাপনচিত্রের কাজ ছিল এটি। যার মডেল হয়েছেন বিদ্যা সিনহা মিম। জানা যায়, ‘আয়নাবাজি’-খ্যাত এ নির্মাতার শারীরিক অবস্থা এখন ভালো। বাসাতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থাকছেন। অমিতাভ আরও বলেন, ‘বিজ্ঞাপনচিত্র নির্মাণ খুব বিশেষ কিছু না। চাইলে যেকোনও পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়া সম্ভব যদি টিমটা ভালো হয়।’ জানা যায়, শিগগিরই বিজ্ঞাপনটি দেখা যাবে টেলিভিশন চ্যানেলগুলোতে।