সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নতুন গান নিয়ে ফিরলেন রিংকু

অনলাইন ডেস্ক :

আবারও গানে ফিরলেন বাউল, মরমি ও সুফি ঘরানার তরুণ গায়ক রিংকু। তবে তার আগে গত বছরটা এক বিভীষিকাময় সময় কাটিয়েছেন প্রতিযোগিতা থেকে উঠে আসা এই জনপ্রিয় কণ্ঠশিল্পী। ২০২০ সালের ডিসেম্বরে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গিয়েছিলেন তিনি। আর এ কারণে ফিরে গিয়েছিলেন গ্রামে। গত আগস্টের শেষে আবার ঢাকায় ফেরেন। তখনই আস্তে আস্তে সম্পৃক্ত হতে থাকেন গানে। আর এবার এলো এ গায়কের নতুন কাজ ‘রঙিলা নৌকা’। শাকির দেওয়ানের কথায় দেহতত্ত্বের এ গানটির সুর করেছেন হাবিব মোস্তফা। সংগীতায়োজন আছেন অণু মোস্তাফিজ। জেজেআর মিউজিক স্টেশনের ব্যানারে সোমবার গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছে। হাবিব মোস্তফার সুরে এর আগে ‘জিকির’ ও ‘মানবসেবা’ শিরোনামের দুটি গানে পাওয়া গিয়েছিল রিংকুকে। নতুন কাজটি প্রসঙ্গে রিংকু বলেন, ‘‘শ্রোতারা আমার কাছে যে ধরনের গান প্রত্যাশা করেন, ‘রঙিলা নৌকা’ তেমন একটি কাজ। এর বাণীর গভীরতা যেকোনও মানুষকে স্পর্শ করবে। সুরের ভেতরেও সহজাত একটি দোলা রয়েছে।’’ এদিকে রিংকু জানান, তিনি এখন বেশ ভালো আছেন, সুস্থ আছেন। এ গায়ক এর আগে নিজের অসুস্থতা প্রসঙ্গেবলেছিলেন, ‘দ্বিতীয়বারের মতো স্ট্রোক হয়েছিল। এরপর আমার ডান পা ও হাত প্যারালাইজড হয়ে যায়। তখন থেকে গ্রামেই ছিলাম। এখন পুরোপুরি আগের মতোই সক্রিয় হয়েছে হাত-পা।’