সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘লুঙ্গি পরা মেয়ে’ শিরোনামের গানে ঝিলিক

অনলাইন ডেস্ক :

মডেল, অভিনেত্রী আসমা ঝিলিক। ছোট ও বড়পর্দায় নিয়মিত কাজ করছেন। মিউজিক ভিডিওতেও তাকে দেখা গেছে। ঝিলিক সম্প্রতি পুবাইলে একটি মিউজিক ভিডিওর শুটিং করছেন। ‘লুঙ্গি পরা মেয়ে’ শিরোনামের গানের মডেল হয়েছেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন শরিফ উদ্দিন। তরঙ্গ মিউজিকের ব্যানারে তৈরি হচ্ছে মিউজিক ভিডিওটি। এটি পরিচালনা করেছেন রফিকুল ইসলাম রনি। এতে ঝিলিকের বিপরীতে মডেল হয়েছেন মেহেদী হাসান। আসমা ঝিলিক সম্প্রতি শেষ করেছেন শাপলা মিডিয়া প্রযোজিত জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘কলিজাতে দাগ লেগেছে’, মেহেদী হাসানের ‘নদীর জলে শাপলা ভাসে’ এবং ‘আগুনে পোড়া কান্না’ সিনেমায়। নির্মাণাধীন রয়েছে অপূর্ব রানার ‘গিভ অ্যান্ড টেক’, নূর মোহাম্মদ মনির ‘বাংলার ভাবী’, মোহাম্মদ আসলামের ‘সমাধান’ ও ‘বদলা’ মো. সফিউল্লাহর ‘চোখ যে মনের কথা বলে’, মান্নান সরকারের ‘কি করে বলবো প্রিয়তমা’। এ ছাড়া ‘রংবাজ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে তাকে দেখা গিয়েছে।