সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কামরুল মনিরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল মনির (৭১) ইন্তেকাল করেছেন। গত শুক্রবার ভোর ৪টার দিকে রাজশাহীর সাগরপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাজশাহী সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির নেতা বাদল বলেন, অ্যাডভোকেট কামরুল মনির রাজশাহী জেলা ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজশাহী জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন। আইন পেশার পাশাপাশি তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। এক সময় তিনি দৈনিক বার্তার সম্পাদক ছিলেন। তিনি আরও জানান, বাদ জুমা শহরের টিকাপাড়া ঈদগাহে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার স্বজনরা জানান, কামরুল মনির বেশ কিছুদিন ধরে তিনি দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে সাগরপাড়ার বাড়িতে বসবাস করতেন। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বিএনপির এ প্রবীণ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।