সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

হোম কোয়ারেন্টিনে করোনায় আক্রান্ত কাজল

অনলাইন ডেস্ক :

করোনার তৃতীয় ধাপে আক্রান্ত হচ্ছেন বলিউডের একের পর এক তারকা। এ বার করোনা আক্রান্ত হলেন কাজল। অভিনেত্রী নিজেই সেই খবর দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইনস্টাগ্রামে মেয়ে নিশার ছবি পোস্ট করেছেন কাজল। মেহেন্দি হাতে মেয়ের, ছবির ক্যাপশনে কাজল জানিয়েছেন, নিজের ছবি পোস্ট করতে পারছেন না। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ অভিনেত্রী জানান সে কারণও, সর্দি সামলাতে ভীষণ হিমশিম খাচ্ছেন, সে কারণেই নিজের ছবি দিচ্ছেন না। করোনা আক্রান্ত হওয়ায় আপাতত তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। মেয়েকে ভীষণ মিস করছেন।কাজল শুটিং করছিলেন ‘দ্য লাস্ট হুরাহ’ ছবির শুটিং। করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত শুটিং করছেন না। মেয়ে নিশা পড়াশোনা সূত্রে রয়েছেন সিঙ্গাপুরে। স্বামী অজয় দেবগণও করোনা আক্রান্ত কি না তা অবশ্য জানা যায়নি। ইনস্টাগ্রামে কাজলের পোস্টে মন্তব্য করেছেন তাঁর ভক্ত-অনুরাগীরা। সবাই দ্রুত তাঁর স্স্থুতা কামনা করেছেন। মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা চোপড়াও। তিনি লিখেছেন, ছবিতে নিশাকে অপরূপ সুন্দর লাগছে।