সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

মুক্তি পাচ্ছে ‘বচ্চন পান্ডে’ সিনেমার ট্রেইলার

অনলাইন ডেস্ক :

বলিউডে নামি দামি তারকাদের সিনেমা একের পর এক মুক্তি পাচ্ছে। মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘বচ্চন পান্ডে’। সিনেমাটি পরিচালনা করেছেন ফরহাদ সামজি। সিনেমাটি মুক্তির কথা রয়েছে ১৮ মার্চ। এর আগে ৯ ফেব্রুয়ারি প্রকাশ হবে সিনেমার ট্রেলার। বলিউড হাঙ্গামার একটি সূত্রে জানা যায়, ‘বচ্চন পান্ডে’র ট্রেলার ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে। সেইসাথে ভক্তদের উত্তেজনা দেখার জন্য অপেক্ষায় আছেন পরিচালক। সিনেমাতে দেখা যাবে অ্যাকশন, কমেডি, রোমান্স। অক্ষয় কুমার এবং কৃতী স্যানন ছাড়াও জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ার্সি, স্নেহাল দাব্বি, পঙ্কজ ত্রিপাঠি, প্রতীক বব্বর, অভিমন্যু সিং এবং সহর্ষ কুমার শুক্লা অভিনয় করেছেন। ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।