সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

‘বিট্রে’ সিনেমায় একসঙ্গে রোশান-বুবলী

অনলাইন ডেস্ক :

‘রিভেঞ্জ’ সিনেমার শুটিং চলছে এফডিসিতে। সেই ছবির সেটেই নতুন সিনেমার ঘোষণা দিলেন প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। সেখানেও তার পাত্র-পাত্রী রোশান ও শবনম বুবলী। ছবির নাম ‘বিট্রে’। সোমবারই (৩১ জানুয়ারি) ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ‘চোখ’ ও ‘রিভেঞ্জ’ দিয়ে আলোচনায় আসা রোশান ও বুবলী জুটি। জানা গেছে, ‘রিভেঞ্জ’ সিনেমার কাজ শেষ হলে ‘বিট্রে’র শুটিং শুরু হবে। এখানে আরও একঝাঁক তারকাকে দেখা যাবে অভিনয় করতে। থাকবে কিছু রোমান্টিক আমেজের গানও। এদিকে সোমবার (৩১ জানুয়ারি) এফডিসির প্রশাসনিক ভবনের সামনে ‘রিভেঞ্জ’ ছবির গানের শুটিংয়ে অংশ নিয়েছেন রোশান ও বুবলী। নানা ইস্যু নিয়ে উত্তাল এফডিসিতেও কর্মচাঞ্চল্য ধরে রেখেছিলেন তারা। প্রসঙ্গত, চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘টান’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে ২৭ জানুয়ারি। সেটি তেমন আলোচনায় আসেনি। এ ছাড়া তার ‘ক্যাসিনো’, ‘তালাশ’, ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায়। অন্যদিকে রোশান অভিনীত ‘মুখোশ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় দিন গুনছে।